Country

2 years ago

Atishi: বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক তোপ অতিশির!

Atishi (File Picture)
Atishi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অরবিন্দ কেজরিওয়াল জেলে বন্দি হতেই বিস্ফোরক দাবি করলেন মন্ত্রী অতিশি। বিজেপিকে যোগদানের জন্য তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে বলেই দাবি করলেন কেজরির কিচেন ক্যাবিনেটের এই সদশ্য। আর তেমনটা করা হলে গ্রেফতারও করা হতে পারে তাঁকে।

মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি তুলে অতিশি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির তরফে দলে যোগদানের উস্কানি দেওয়া হয়েছে তাঁকে। তাঁর কথা অনুসারে 'BJP আমায় দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে, BJP-তে যোগ না দিলে আগামী একমাসের মধ্যে ED আমায় গ্রেফতার করবে। আমার ঘনিষ্ঠমহলে এই প্রস্তাব নিয়ে পৌঁছে গিয়েছে ওরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং BJP সরকার আম আদমি পার্টিকে ধ্বংস করে দিতে চাইছে।'

এর সঙ্গে অতিশির আরও সংযোজন, 'ওরা আমায় গ্রেফতার করবে। সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চড্ডাকেও গ্রেফতার করা হবে। BJP ভেবেছিল অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আম আদমি পার্টি ভেঙে পড়বে। কিন্তু, দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা ব়্যালি এবং অন্য দলগুলির আম আদমি পার্টির প্রতি সমর্থন দেখে ওরা ভয় পেয়ে গিয়েছে। ফলে ওরা ছক কষে আম নেতাদের জেলে ভরার চেষ্টা করছে। আমার বাড়ি এবং আত্মীয়দের বাড়িতে শীঘ্রই ইডি রেড হবে বলেও আশঙ্কা করছি। তারপর লোকসভা ভোটের আগেই আমরা চারজন গ্রেফতার হতে পারি।'

You might also like!