
নয়াদিল্লি ৮ অক্টোবর : রাজধানী দিল্লিতে সূচনা হল 'একল দৌড় ২০২৩'-এর। রবিবার সকালে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে এই 'একল দৌড় ২০২৩'-এর সূচনা করা হয়। এই দৌড়ের সূচনার পর এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে খুশি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ পরভেশ বর্মা। তিনি বলেছেন, "আমি সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানাতে চাই, আমরা এশিয়ান গেমসে ১০০টি পদকের লক্ষ্য অর্জন করেছি এবং মোট ১০৭টি পদক জিতেছি। আমি আমাদের সমস্ত ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাতে চাই। একল সংস্থা দেশের ১ লক্ষ গ্রামের শিশুদের শিক্ষিত করার জন্য কাজ করছে। আমি দেশের মানুষকে অনুরোধ করছি, আসুন এবং একল সংগঠনে যোগদান করুন, যাতে আমরা ১ লক্ষ থেকে ৬ লক্ষ গ্রামে পৌঁছাতে পারি"
ভারতীয় কুস্তিগীর যোগেশ্বর দত্ত বলেছেন, "আমাদের খেলোয়াড়রা এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করেছে। এই প্রথম, আমরা ১০০ পদকের সংখ্যা অতিক্রম করেছি। আগের এশিয়ান গেমসে আমরা ১৭টি পদক পেয়েছি এবং এই বছর আমরা ১০৭টি পদক পেয়েছি। আমাদের লক্ষ্য হল এবারের অলিম্পিকে ১৫টিরও বেশি পদক জেতা এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করা।"
