Country

1 year ago

Icmr Proposes New Guidelines: রোগের হাতছানি প্যাকেটজাত খাবারে! সতর্কবাণী ICMR এর

Diseases in the hands of packaged food! Warning ICMR's
Diseases in the hands of packaged food! Warning ICMR's

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার প্যাকেটজাত খাবারের থেকে সতর্ক থাকতে বলছে ICMR। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন (এনআইএন) এর বিশেষজ্ঞ কমিটি প্যাকেটজাত খাবার এবং পানীয়গুলিতে চিনির পরিমাণ নির্ধারণ করার বিষয়ে পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ, অতিরিক্ত চিনি, চর্বি ও লবণ যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। এটি স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আল্ট্রা-প্রসেসড ফুডে (UPF) সাধারণত উচ্চ পরিমাণে চিনি এবং লবণ থাকে। নির্দেশিকাগুলিতে বলা হয়েছিল জ্যাম, ফ্রুট জুজ, কার্বনেটেড বেভারেজ, হেলথ ড্রিংকস সহ এই জাতীয় খাবার সীমিত ব্যবহার উচিত। উচ্চ চর্বি, চিনি এবং লবণযুক্ত খাবার ঘরেও খাওয়া উচিত নয়।

ICMR নির্দেশিকায় বলা হয়েছে, অতি-প্রক্রিয়াজাত খাবার নিয়মিত গ্রহণ করলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো গুরুতর রোগ হতে পারে। অনেকেই ক্যালোরি সমৃদ্ধ আল্ট্রা প্রসেসড খাবার খেতে পছন্দ করেন। এই ধরনের খাবারে ফাইবারের পরিমাণ কম থাকে এবং প্রয়োজনের তুলনায় চিনির পরিমাণ বেশি থাকে। বেশি ভাজা পণ্যও এড়িয়ে চলতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এবং আইসিএমআর প্যাকেটজাত খাবার এবং পানীয়গুলিতে চিনির পরিমাণের সীমা নির্ধারণের পরামর্শ দিয়েছে।

প্যাকেটজাত খাবারে যোগ করা চিনি এবং মোট চিনির পরিমাণ নির্ধারণ করতে হবে। অতিরিক্ত চিনি খাওয়ার সম্ভাব্য বিপদ মোকাবিলায় শীতল পানীয়, প্যাকেটজাত জুস, কুকিজ, কেক, স্বাস্থ্য পানীয়তে চিনির পরিমাণের সীমা নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে আইসিএমআর এবং এনআইএন-এর জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, খাওয়া-দাওয়ার ক্ষেত্রে অসাবধানতা অনেক রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ডায়াবেটিস, ফ্যাটি লিভার, রক্তচাপের মতো রোগ স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করলে একাধিক রোগ এড়ানো যায়। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া খুবই ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে।

বর্তমানে অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে। লিভারে খুব বেশি চর্বি জমলে এই সমস্যা হয়। অতিরিক্ত তেল, লবণ ও চিনিযুক্ত প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতে হবে। প্যাকেটজাত খাবারের অভ্যস্ত হয়ে পড়ছে শিশুরা। যার ফলও হচ্ছে মারাত্মক। উচ্চ চর্বি, চিনি ও লবণযুক্ত খাবার খেলে ওজন বৃদ্ধি, হৃদরোগ, চর্মরোগ, ডায়াবেটিস, কিডনি ও লিভারসহ অনেক রোগ হতে পারে। যদি কোনও খাদ্য উপাদান প্রাকৃতিকভাবে মিষ্টি হয় এবং সেই পণ্যে আলাদাভাবে চিনি যোগ করা হয়, তাহলে তা অতিরিক্ত চিনি যোগ করার সমান।নির্দেশিকাগুলিতে বলা হয়েছে, যতটা সম্ভব তাজা খাবার খাওয়া উচিত। প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ কমাতে হবে। খাদ্যতালিকায় বাজরা, ডাল, তাজা ফল এবং তাজা শাকসবজির ব্যবহার বাড়াতে হবে।


You might also like!