Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ ডায়মন্ড হারবারের সাংসদ

TMC MP Abhishek Banerjee Moves Supreme Court Against Calcutta HC Order
TMC MP Abhishek Banerjee Moves Supreme Court Against Calcutta HC Order

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একই আবেদন নিয়ে তিনি কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন। তবে হাই কোর্টের নির্দেশে এসএসকেএম হাসপাতালে তাঁর চোখের পরীক্ষা করানোর কথা বলা হয় এবং চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যেই বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সূত্রের খবর, আগামী সপ্তাহের সোমবার এই মামলার শুনানি হতে পারে। 

সুপ্রিম কোর্টে আবেদনে ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, হাই কোর্টের নির্দেশ মেনে সবরকমভাবে তদন্তে সহযোগিতা করছেন তিনি। ডিজে মামলায় ইতিমধ্যে কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। কিন্তু এরপরেও হাই কোর্ট চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র দেয়নি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার শুনানিতে আদালত কী জানায়, সেদিকেই নজর সবার। উল্লেখ্য, এর আগে অমিত শাহ সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁর বিদেশযাত্রার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, দেওয়া হয় রক্ষাকবচও। 

এদিকে গত ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। যদিও এক্ষেত্রে আদালতের প্রশ্ন ছিল, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়।

আইনজীবীদের বিচারপতি জানিয়েছিলেন, আদালত কখনওই চায় না আবেদনকারীর চিকিৎসায় কোনও সমস্যা হোক। তাই পরামর্শ, প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে তিনি চোখ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে যে বিদেশে যাওয়ার অনুমতি মিলবে কিনা। এরমধ্যেই এবার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। 

You might also like!