Country

3 years ago

Tejashwi Yadav : উপ-মুখ্যমন্ত্রী তেজস্বীকে তলব সিবিআইয়ের, বড় কথা বললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

Tejaswi Yadav -Nitish Kumar
Tejaswi Yadav -Nitish Kumar

 

পাটনা, ১১ মার্চ : বিহারে বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি কাণ্ডে চাপ বাড়াচ্ছে ইডি, সিবিআই।শুক্রবার লালুপ্রসাদ যাদব ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে ইডি হানা হওয়ার পর, শনিবার উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-কে তলব করেছে সিবিআই। চাকরি পাইয়ে দেওয়ার নামে জমি দখল দুর্নীতি ইস্যুতে লালু পুত্র তেজস্বীকে সমন করে সিবিআই।

বিহারের বিরোধী নেতা ও তাঁর ডেপুটিকে সিবিআই তলব নিয়ে বলতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বললেন, " ২০১৭ সালে যখন আমরা (জেডিইউ, আরজেডি) একসঙ্গে সরকার চালাচ্ছিলাম, তখনও বিভিন্ন জায়গায় তল্লাশি হানা চালানো হচ্ছিল। এখন আমরা আবার এক হয়ে সরকার গড়েছি। তাই আবার সক্রিয় হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি।"


You might also like!