Country

1 year ago

Water crisis in National Capital: পানীয় জলের সঙ্কটে দুর্বিষহ অবস্থা দিল্লিবাসীর, ক্ষোভ বাড়ছে ক্রমেই

Delhi residents are suffering from drinking water crisis
Delhi residents are suffering from drinking water crisis

 

নয়াদিল্লি, ৩০ মে: মাত্রাতিরিক্ত গরমের মধ্যে পানীয় জল সঙ্কট বেড়েই চলেছে দিল্লিতে। জলের অপচয় রুখতে কঠোর পদক্ষেপ করেছে দিল্লি সরকার। তা সত্ত্বেও জল সঙ্কট কমছে তো না, বরং বেড়েই চলেছে। পানীয় জলের সঙ্কটে রীতিমতো দুর্বিষহ অবস্থা দিল্লিবাসীর, ক্ষোভও বাড়ছে ক্রমেই।

বৃহস্পতিবার সকালে দিল্লির গীতা কলোনিতে জল সঙ্কটের কারণে স্থানীয় মানুষজনকে সমস্যার মধ্যে পড়তে দেখা যায়। ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ, যে পরিমান জল সরবরাহ করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। তাঁদের আরও জলের প্রয়োজন রয়েছে।" এক বাসিন্দা বলেছেন, "প্রতিদিন জলের ট্যাঙ্কার আসে, কিন্তু জল পায় না মানুষ। কারণ মাত্র অর্ধেক ট্যাঙ্কার আসে, যেখানে দু'টি ট্যাঙ্কার প্রয়োজন। প্রচণ্ড গরমের মধ্যেও বাড়িতে জল নেই, আমাদের কথা শোনার কেউ নেই।"

You might also like!