Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Country

1 year ago

Delhi: বর্তমানে বিশ্বের মধ্যে সবথেকে অসুরক্ষিত রাজধানী দিল্লি : অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, বর্তমানে বিশ্বের মধ্যে সবথেকে অসুরক্ষিত রাজধানী দিল্লি।

বৃহস্পতিবার মনীশ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। দিল্লিতে গত এক-দেড় বছর ধরে অপরাধ বাড়ছে। ব্যবসায়ীরা তোলাবাজির ফোন পাচ্ছেন এবং খুন ও শ্লীলতাহানির ঘটনা বাড়ছে। বহু বছর পর দিল্লিতে গ্যাং ওয়ার দেখা যাচ্ছে। এখন মানুষ বলছে দিল্লি বিশ্বের সবচেয়ে অসুরক্ষিত রাজধানী।"

You might also like!