Country

3 years ago

Dawood Ibrahim : করাচিতে বহাল তবিয়তে রয়েছেন দাউদ, করেছেন বিয়েও! এমনই তথ্য দিয়েছে এনআইএ

Dawood Ibrahim
Dawood Ibrahim

 

মুম্বই, ১৭ জানুয়ারি : পাকিস্তানেই রয়েছে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম। সেখানে বহাল তবিয়তে রয়েছে সে, এক পাকিস্তানি মহিলাকে বিয়েও করেছে সে। এমনই তথ্য তদন্তকারী সংস্থা এনআইএ-কে দিয়েছে দাউদের ভাগ্নে তথা হাসিনা পার্কারের ছেলে আলি শাহ। মুম্বইয়ে একটি পুরানো মামলায় গত বছরে একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ ও ইডি। দাউদ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতার কিংবা জিজ্ঞাসাবাদ করে এনআইএ।

যার মধ্যে ছিল হাসিনার ছেলে আলি শাহ। জিজ্ঞাসাবাদে এনআইকে আলি আরও জানিয়েছে, পাকিস্তানের করাচিতে দ্বিতীয় বিয়ে করেন দাউদ। যদিও প্রথম পক্ষের স্ত্রীয়ের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি। দাউদের প্রথম পক্ষের স্ত্রী মেহজবিন শেখের সঙ্গে ভারতে বসবাসকারী বহু আত্মীয়ের এখনও যোগাযোগ রয়েছে। এনআইএ-কে এমনটাই জানিয়েছেন হাসিনর ছেলে। ২০২২ সালের জুলাই মাসে মেহজবিনের সঙ্গে গোপনে দেখা করেছিলনে আলি শাহ। তাই দাউদ সর্ম্পকে এত তথ্য জানতে পেরেছেন তিনি।

You might also like!