Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Country

1 year ago

Counting of votes in Haryana and Jammu and Kashmir:হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভোটগণনা শুরু, কঠোর সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত

Counting of votes in Haryana and Jammu and Kashmir
Counting of votes in Haryana and Jammu and Kashmir

 

নয়াদিল্লি, ৮ অক্টোবর : হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। হরিয়ানায় ভোট হয়েছে এক দফায়। মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। হরিয়ানার ২২টি জেলায় মোট গণনাকেন্দ্রের সংখ্যা ৯৩টি। ভোটগণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ৪৬।

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ৩ দফায়। এবার অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট-উৎসবে শামিল হয়েছেন জম্মু ও কাশ্মীরের জনসাধারণ। ফলাফল কি হয়, তা জানা যাবে মঙ্গলবারই। জম্মু ও কাশ্মীরেও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। মঙ্গলবার হরিয়ানার ৯০টি বিধানসভা আসন এবং জম্মু ও কাশ্মীরের সমস্ত ২০টি জেলার ৯০টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ণয় হচ্ছে।

You might also like!