Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Closed 27 Haflong-Silchar National Highway: লাগাতার বৃষ্টি, বন্ধ হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক, ৩১ মে ডিমা হাসাও জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Closed 27 Haflong-Silchar National Highway
Closed 27 Haflong-Silchar National Highway

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেছে হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক। হাফলং-শিলচর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে পাহাড় থেকে জল-কাদা নেমে আসায় জাতীয় সড়কটি বন্ধ হয়ে গেছে।

পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে জাতীয় সড়কটি সম্পূর্ণ নদীতে পরিণত হয়ে পড়েছে। রাস্তার ওপর দিয়ে কাদা মিশ্ৰিত জল বইছে বিপজ্জনক ভাবে। ডিমা হাসাও পুলিশ ওই সব অংশে আটকে পড়া যাত্রী ও যানবাহনগুলিকে ঠেলে পারাপার করছে।

বর্তমানে ভয়ংকর অবস্থায় রয়েছে হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক। বিশেষ করে ভারী বর্ষণের সময় রাতের বেলা এই পথ দিয়ে যানবাহন চলাচল করলে ভয়ংকর বিপদের আশঙ্কা রয়েছে। যে কোনও মুহূর্তে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে যানবাহন তালিয়ে নিয়ে যেতে পারে।

এদিকে ডিমা হাসাও জেলা প্রশাসন, জেলা দুর্যোগ প্রশমন বিভাগ হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে শুক্রবার রাত ৮.০০টা থেকে ২ জুন পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

তাছাড়া ডিমা হাসাওয়ের জেলা কমিশনার তথা দুর্যোগ প্রশমন বিভাগের অধ্যক্ষ সীমান্ত কুমার দাস ৩১ মে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এদিকে পাহাড়ি জেলায় প্রবল বর্ষণের দরুন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় লোকনির্মাণ বিভাগ, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ, জলসেঁচ ও ভূমি সংরক্ষণ এবং পশুপালন বিভাগের ফিল্ড স্টাফদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!