
শ্রীনগর, ৩০ জানুয়ারি : নির্ভিকভাবে বাঁচতে শিখিয়েছে আমার পরিবার ও গান্ধীজি। বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার শ্রীনগরে ভারত জোড়ো যাত্রার সমাপনী অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেছেন, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল, পায়ে হেঁটে নয়, গাড়িতে করে কাশ্মীর যেতে। ৩-৪ দিন আগে, প্রশাসনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল, আমি যদি পায়ে হেটে যাই, আমাকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হবে... যারা আমাকে ঘৃণা করে তাদের একটি সুযোগ দিতে চেয়েছিলাম আমি, আমার সাদা টি-শার্টের রঙ পরিবর্তন করে লাল করতে চেয়েছিলাম।
রাহুল গান্ধী এদিন যখন বক্তব্য রাখছিলেন তখন ভারী তুষারপাত হচ্ছিল, সেই তুষারপাতের মধ্যেই রাহুল গান্ধী বলেছেন, চারটি শিশু আমার কাছে এসেছিল, তাঁরা ভিক্ষুক ছিল এবং তাঁদের গায়ে কোনও কাপড় ছিল না...আমি তাদের জড়িয়ে ধরলাম...তাঁরা ঠান্ডায় কাঁপছিল। হয়তো তাঁদের খাবার ছিল না। আমি ভেবেছিলাম তাঁরা যদি জ্যাকেট বা সোয়েটার না পরে তবে আমিও পরব না।
