Country

3 years ago

Cold wave : শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডায় কাবু উত্তর-পশ্চিম ভারত

Winter
Winter

 

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : ফের নতুন করে শীতের দাপট শুরু হয়েছে দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে। একইসঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। সোমবার সকালে তীব্র শীতে কেঁপেছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তর প্রদেশের একাংশে। কুয়াশার দাপটে এদিন ১৩টি ট্রেন দেরিতে চলাচল করেছে। ট্রেন দেরিতে চলাচল করায় ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য যাত্রীরা। এদিন যে ১৩টি ট্রেন দেরিতে চলাচল করেছে, তার মধ্যে রয়েছে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, গয়া-নতুন মহাবোধি এক্সপ্রেস, ডিব্রুগড় টাউন নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রভৃতি।

সোমবার সকালে কনকনে ঠান্ডায় ঠান্ডায় কেঁপেছে রাজধানী দিল্লি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছেন, দিল্লি সফদরজং-এ এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস, লোধি রোডে তাপমাত্রা কমে ১.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। একইরকম অথবা একটু কম ঠান্ডা ছিল উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানাতেও। উত্তর প্রদেশের কানপুর, গোরক্ষপুর, বারাণসী এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল। আইএমডি জানিয়েছে, আগামী ৩ দিন শৈত্যপ্রবাহ বিরাজ করছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে।

You might also like!