
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনায় প্রায় ৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। চিকিৎসা চলাকালীনই ওই সদ্যজাতদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে ঠিক কি কারণে আগুন লাগল সেই শিশু হাসপাতালে তাঁর কারণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, দিল্লির দমকল সূত্রে যে খবর পাওয়া গিয়েছে তাঁর থেকে জানা গিয়েছে পূর্ব দিল্লির (Delhi) বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে শনিবার রাতে আগুন লাগে। রাত সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগার ঘটনা জনগণের সামনে আসে। সেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১৬ টি ইঞ্জিন। হাসপাতালে একাধিক শিশু চিকিৎসাধীন ছিল। তাঁর মধ্যে ছিল বেশ কয়েকজন সদ্যোজাতও।
জানা গিয়েছে ১২ জন সদ্যোজাতকে উদ্ধার করতে পেরেছিলেন দমকলকর্মীরা। কিন্তু হাসপাতালেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ সদ্যোজাতের। রবিবার সকালে আরও এক সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় এখনও পাঁচ শিশু চিকিৎসাধীন রয়েছে।
তবে ঠিক কি ভাবে আগুন লাগল সেই হাসপাতালে? সেই কারণ এখনও স্পষ্ট নয়। আগুন নেভানোর যথাযথ বন্দোবস্ত ছিল কিনা, কেন ব্যবস্থা রাখা হয়নি-এমন নানা প্রশ্ন উঠছে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, শনিবার দিল্লির আরও একটি এলাকায় আগুন লাগার খবর মিলেছে। শাহদারা এলাকায় একটি বাড়িতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দমকল গিয়ে ওই বাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে। আপাতত সকলে সুস্থ রয়েছেন বলেই খবর।
