Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

MP Road Accident: ঝাবুয়ায় গাড়ির ওপর উল্টে গেল সিমেন্টবোঝাই ট্রাক, ৪টি শিশু-সহ মৃত ৯

Madhya Pradesh Road Accident
Madhya Pradesh Road Accident

 

ঝাবুয়া, ৪ জুন : মধ্যপ্রদেশের ঝাবুয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪টি শিশু-সহ ৯ জনের। বুধবার ভোররাত তিনটে নাগাদ ঝাবুয়া জেলার মেঘনগরের কাছে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে ট্রাকের ওপর। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের এবং দু'জন গুরুতর আহত হয়েছেন। ঝাবুয়ায় পুলিশ সুপার পদম বিলোচন শুক্লা বলেছেন, "বুধবার ভোররাত তিনটে নাগাদ ঝাবুয়া জেলার মেঘনগরের কাছে সিমেন্টবোঝাই একটি ট্রাক পাল্টি খেয়ে একটি গাড়ির ওপর গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের এবং দু'জন গুরুতর আহত হয়েছেন। রাজস্থান থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পাল্টি খেয়ে ইকো ভ্যানের উপর উল্টে যায়। দুর্ঘটনায় ইকো ভ্যানে থাকা ৯ জন মারা যান এবং দু'জন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়, গাড়িতে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ৯ জনকে মৃত ঘোষণা করেন, আর দু'জন হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like!