Country

2 years ago

Road Accident:বুলন্দশহরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি; মৃত্যু ৩ জনের, নিখোঁজ এক

Bulandshahr lost control and fell into the canal; 3 dead, 1 missing
Bulandshahr lost control and fell into the canal; 3 dead, 1 missing

 

বুলন্দশহর, ৪ মার্চ: উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও দু''জন গুরুতর আহত হয়েছেন এবং একজনের কোনও খোঁজ পাওয়া যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে জাহাঙ্গিরপুর থানা এলাকায়। নিখোঁজ ৩ জনের খোঁজে সোমবার সকালেও তল্লাশি চালানো হয় ওই ক্যানালে।

পুলিশ জানিয়েছে, একটি ইকো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অঞ্জলি, কান্তা ও মনীশের। গাড়ির আরোহীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আলিগড় যাচ্ছিলেন, বৃষ্টির সময় গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা।দেওয়ার ঘোষণা করেছেন।


You might also like!