Country

3 years ago

BSF : পাচারের চেষ্টা নস্যাৎ করল বিএসএফ; গুরুদাসপুরে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

BSF
BSF

 

গুরুদাসপুর, ১৮ জানুয়ারি : ড্রোনের সাহায্যে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি পাচারের চেষ্টা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। মঙ্গলবার পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরে পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন উড়ে আসতে দেখেন বিএসএফ জওয়ানরা, ওই ড্রোনটিকে গুলি করে নামান জওয়ানরা। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪টি চিনা পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ৪৭টি গুলি। একটি প্যাকেটের মধ্যে ছিল আগ্নেয়াস্ত্র ও গুলি। গুরুদাসপুরের উঞ্চা টাকালা গ্রামের ঘটনা।

বুধবার সকালে বিএসএফ জানিয়েছে, মঙ্গলবার রাতে বিএসএফ জওয়ানরা পাকিস্তানের দিক থেকে একটি সন্দেহভাজন ড্রোন উড়ে আসার শব্দ শুনতে পান এবং তাঁরা গুলি চালান। তল্লাশির সময় গুরুদাসপুরের উঞ্চা টাকালা গ্রামে একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের ভিতরে ৪টি পিস্তল (চিনের তৈরি), ৮টি ম্যাগাজিন এবং ৪৭ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।


You might also like!