Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Blast in Rajouri : বিস্ফোরণে ফের আতঙ্ক রাজৌরিতে, এবার আপার ডাঙরি গ্রামে মৃত্যু শিশুর ও আহত ৫ জন

Blast in Rajouri village one child dead
Blast in Rajouri village one child dead

 

জম্মু, ২ জানুয়ারি : নতুন করে ফের আতঙ্কের পরিবেশ তৈরি হল জম্মু ও কাশ্মীরের রাজৌরির আপার ডাঙরি গ্রামে। সোমবার এই গ্রামে সন্দেহজনক বিস্ফোরণে মৃত্যু হয়েছে একটি শিশুর ও আহত হয়েছেন ৫ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। এর আগে রবিবারই আপার ডাঙরি গ্রামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪ জন সাধারণ নাগরিক ও আহত হয়েছেন ৬ জন।

সন্দেহভাজনক দুই জঙ্গিকে পাকড়াও করার জন্য সোমবার ভোর থেকে অতিরিক্ত বাহিনী নিয়ে তল্লাশি অভিযান জোরদার করেছে সুরক্ষা বাহিনী। এরইমধ্যে সোমবার সকালে রাজৌরির আপার ডাঙরি গ্রামে সন্দেহজনক বিস্ফোরণ হয়। এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, "রাজৌরির আপার ডাঙরি গ্রামে রবিবারের গুলিতে নিহতের বাড়ির কাছে বিস্ফোরণ ঘটেছে। আহত এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ জন আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকটি সন্দেহভাজন আইইডি পাওয়া গিয়েছে, যা পরিষ্কার করা হচ্ছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…