
নয়াদিল্লি ২৭ ফেব্রুয়ারি: একটি কৃতজ্ঞ দেশবাসী মঙ্গলবার নানাজি দেশমুখের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) -র পক্ষ থেকে এদিন সকালে নানাজি দেশমুখকে শ্রদ্ধা জানানো হয়। বিজেপি সামাজিক মাধ্যম এক্স পোস্টের মাধ্যমে নানাজির গুণাবলীকে স্মরণ করেছে।
বিজেপি এক্স পোস্টে মঙ্গলবার লিখেছে, "দেশের মহান সেবক এবং সমাজ সংস্কারক ভারতরত্ন নানাজি দেশমুখের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। নানাজি গ্রামীণ ভারতের একজন শিল্পকার হিসেবেও পরিচিত। তিনি ভগবান রামের তপস্থলী চিত্রকূটে চিত্রকূট গ্রামোদয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।ভারতীয় জনসংঘের বিশিষ্ট নেতা নানাজি দেশমুখ রাজ্যসভার সদস্যও ছিলেন। নানাজি দেশমুখের পুরো নাম ছিল চন্ডিকাদাস অমৃতরাও দেশমুখ। শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ স্বনির্ভরতার ক্ষেত্রে তিনি অবিস্মরণীয় কাজ করেছেন। ভারত সরকার ওনাকে ২০১৯ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করেন। "
তিনি ১৯৫০ সালে গোরখপুরে ভারতের প্রথম সরস্বতী শিশু মন্দির প্রতিষ্ঠা করেন। ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
