Country

3 years ago

Bihar : বিহারে দুর্ঘটনার কবলে অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি, কয়েকজন পুলিশ কর্মী আহত

Ashwini Chaube
Ashwini Chaube

 

পাটনা, ১৬ জানুয়ারি : পাটনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি। দুর্ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার রাতে বক্সার থেকে পাটনা যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। ডুমরাও এলাকার মঠিলা-নারায়ণপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি খালে পড়ে উল্টে যায়। কোরানসরায় থানার ওই গাড়িটি অশ্বিনী চৌবের কনভয়ের পাইলট গাড়ি হিসেবে যাচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িটিতে ওই থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিলেন। সকলেই কম-বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনভয়ের দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির কিছুটা পিছনেই ছিল মন্ত্রী অশ্বিনী চৌবের গাড়ি। অল্পের জন্য তাঁর গাড়ি দুর্ঘটার থেকে রক্ষা পেয়েছে। ঘটনার পরই নিজের গাড়ি থেকে বেরিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।

You might also like!