Breaking News

 

Country

3 years ago

Assam Chief Minister Rahul Gandhi Threate:অসমের মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীকে আদালতের হুমকি দিলেন

Assam Chief Minister Rahul Gandhi threatened court
Assam Chief Minister Rahul Gandhi threatened court

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একাধিক কারণে রাহুল গান্ধী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বাক-বিতণ্ডা লেগেই আছে। রবিবার হিমন্ত শর্মা বলেন,এতদিন অনেক ‘শালীনতা’ দেখানো হয়েছে রাহুলকে। এবার আদালতেই তাঁর সঙ্গে দেখা হবে বলেও রাহুলকে হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। আগেও রাহুল গান্ধীকে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ এবং আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। 

হিমন্তের উষ্মার প্রধান কারণ হলো, আদানিদের কোম্পানিকে ২০ হাজার কোটি ‘বেনামি’ টাকা কার তা নিয়ে প্রশ্ন করেছেন প্রাক্তন এই সাংসদ। ওই টুইটে ‘Adani’ লেখার সঙ্গেই কয়েকজনের নাম লিখেছেন রাহুল। তিনি লিখেছেন ‘Himnta-ও। ব্যস রেগে আগুন হিমন্ত শর্মা।

 রাজনীতির আসরে নেমে পড়েছেন হিমন্ত শর্মা। পাল্টা একটি টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানে হিমন্ত লেখেন, "আমরা যে Bofors এবং National Herald দুর্নীতি কাণ্ডে তাঁকে কোন প্রশ্ন করছি না সেটা আমাদের শালীনতা।" উল্লেখ্য, রাহুল তাঁর টুইটে লিখেছিলেন, "তারা সত্য লুকাচ্ছেন। সেই জন্য তারা প্রতিদিন আমাদের ভুলপথে চালিত করছেন। কিন্তু প্রশ্নটা একই থাকছে। আদানিদের সংস্থার ২০ হাজার কোটি ‘বেনামি’ টাকা কার?" গত কয়েক দিনে একাধিক নেতা কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন BJP-তে। তাঁদের মধ্যে আছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির পুত্র অনিল আন্টনিও। আগেই BJPতে যোগ দিয়েছেন গুলাম নবি আজাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হিমন্ত বিশ্ব শর্মারা।

  দিন কয়েক আগেই রাহুলের সাংসদ পদ বাতিল হওয়ার পরেই তিনি জানিয়েছিলেন, রাহুল গান্ধী যে অপরাধ করেছেন তার জন্য একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আদালত। রাহুল তাঁর কাজের উপযুক্ত শাস্তি পেয়েছেন বলেও বলেও মন্তব্য করেন তিনি। আরেকদিকে, তাঁর কংগ্রেস আমলের ঘটনাকেও টেনে এনেছেন হিমন্ত বিশ্ব শর্মা। রাহুলের কারণেই কংগ্রেস ছেড়েছিলেন হিমন্ত। ২০১৫ সালে তিনি কংগ্রেস ছাড়েন হিমন্ত। এখন দেখার আদালতে এই দুই রাজনৈতিক যোদ্ধার মুখোমুখি যুদ্ধ।


You might also like!