Country

3 years ago

Amritpal was connecting the youth of Punjab:পঞ্জাবের যুবকদের খালিস্তানি প্রচারের সঙ্গে যুক্ত করছিলেন অমৃতপাল

Amritpal was connecting the youth of Punjab
Amritpal was connecting the youth of Punjab

 

চণ্ডীগড়, ২৩ এপ্রিল : খালিস্তানি প্রচারের জন্য পঞ্জাবের যুবকদের একত্রিত করতে নিযুক্ত ছিলেন অমৃতপাল। এ জন্য অমৃতপাল আনন্দপুর খালসা বাহিনীও গঠন করেছিলেন। অমৃতসরের জল্লুপুর খেদা গ্রামে অমৃতপালের আস্তানা থেকে পুলিশ একেএফ লেখা জ্যাকেট এবং অস্ত্র উদ্ধার করেছে। গ্রামের অমৃতপাল ও তার ঘনিষ্ঠ বন্ধুদের বাড়ির বাইরে একেএফ লেখা আছে।

অমৃতপাল প্রথম লাইমলাইটে আসেন ২৩ফেব্রুয়ারি, যখন তিনি তার ঘনিষ্ঠ সহযোগী তুফান সিংকে মুক্ত করতে হাজার হাজার সমর্থকসহ আজনালার পুলিশ স্টেশনে আক্রমণ করেছিলেন। এ হামলায় ৬ পুলিশ সদস্য আহত হন। এরপর একাধিক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি আলাদা খালিস্তান দাবি করেছিলেন। শুধু তাই নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও হুমকি দিয়েছিলেন অমৃতপাল। খালিস্তানি সন্ত্রাসী ভিন্দ্রানওয়ালের সঙ্গেও তুলনা করা হচ্ছে অমৃতপালকে। নিরাপত্তা সংস্থাগুলি খবর পেয়েছিল যে অমৃতপাল সিং মাদক মুক্ত করার কেন্দ্র এবং গুরুদ্বারগুলিকে অস্ত্র মজুত করতে এবং যুবকদের আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করতে ব্যবহার করছেন।

You might also like!