Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Joshimath: বিপর্যয়ে বিধ্বস্ত যোশীমঠে খুলে গেল সমস্ত স্কুল, শুরু হয়েছে পঠনপাঠন

All Schools open in disaster affected Joshimath
All Schools open in disaster affected Joshimath

 

দেহরাদূন, ১ ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত যোশীমঠ সংলগ্ন এলাকায় সমস্ত স্কুল বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত নাগরিকদের বেশ কিছু স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছিল স্থানীয় প্রশাসন। সেই স্কুলগুলি খালি করে দেওয়া হয়েছে এবং সেখানে যাঁরা বসবাস করছিলেন তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, যোশীমঠের দু'টি বিপজ্জনক স্কুলবাড়ি মেরামতের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মিলিয়ে ওই অঞ্চলে মোট ২৮ টি স্কুল রয়েছে। চামোলির মুখ্য জেলা শিক্ষা আধিকারিক কুলদীপ গাইরোলা জানিয়েছেন, দু'টি অনিরাপদ স্কুলের পড়ুয়াদের অন্যত্র পড়ানো হবে।

তিনি বলেছেন, বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থী তাঁদের পরীক্ষা কেন্দ্র জোশীমঠের বাইরে স্থানান্তর করার অনুরোধ করেছেন। তাদের অনুরোধ গৃহীত হয়েছে। যেখানে ইচ্ছে সেখানে তাঁরা পরীক্ষা দিতে পারবেন।


You might also like!