Country

1 year ago

Gujarat: সমস্ত প্রচেষ্টা বিফলে, মারা গেল গুজরাটে বোরওয়েলে পড়ে যাওয়া শিশুটি

All efforts fail, child dies after falling into borewell in Gujarat
All efforts fail, child dies after falling into borewell in Gujarat

 

আমরেলি, ১৫ জুন: এনডিআরএফ-সহ অন্যান্য উদ্ধারকারী দলের সমস্ত প্রচেষ্টা বিফলে চলে গেল। গুজরাটের আমরেলিতে মারা গেল বোরওয়েলে পড়ে যাওয়া শিশুটি। শনিবার সকাল ৫.১০ মিনিট নাগাদ বোরওয়েল থেকে বের করে আনা হয় শিশুটিকে, ততক্ষণে সবশেষ। দমকল অফিসার এইচ সি গাধভি জানিয়েছেন, "সকাল ৫.১০ মিনিট নাগাদ বোরওয়েল থেকে উদ্ধার করার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।"

খেলতে খেলতে শুক্রবার বোরওয়েলে পড়ে যায় দেড় বছরের ওই শিশুকন্যাটি। এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি জেলার সুরগাপারা গ্রামে। প্রায় ৪৫-৫০ ফুট গভীর বোরওয়েলে আটকে পড়ে শিশুটি। ওই নলকূপের গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করতে কোমর বেঁধে নেমে পড়ে উদ্ধারকারী দল। দীর্ঘ চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা গেলেও, প্রাণে বাঁচানো সম্ভব হল না।

You might also like!