Country

1 year ago

Air India passenger plane crashed:দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান

Air India passenger plane crashed
Air India passenger plane crashed

 

নয়াদিল্লি, ১৭ মে : দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান পুণে বিমানবন্দরে রানওয়ের দিকে যাওয়ার সময় একটি টাগ ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার উড়ান সংস্থার আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার পুণে বিমানবন্দরের রানওয়েতে দিল্লিগামী এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে টাগ ট্রাক্টরের। ঘটনার সময়ে বিমানে ১৮০ জন যাত্রী উপস্থিত ছিলেন। বিমান সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটির ওই টাগ ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের ফলে বিমানের একটি ডানা এবং একটি টায়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানের ভিতরে থাকা যাত্রী এবং ক্রু সদস্যদের কোনরকম কোন ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে।


You might also like!