Breaking News
 
CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান?

 

Air India : জামিন পেলেন এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত

Accused of urinating on Air India plane gets bail
Accused of urinating on Air India plane gets bail

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি  : নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে সত্তর বছরের সহযাত্রীর গায়ে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে জামিন দিল দিল্লি আদালত। গ্রেফতার হওয়ার ২৪ দিন বাদে জামিন পেলেন তিনি। মঙ্গলবার পাতিয়ালা হাউস আদালতের বিচারক হতজ্যো‍ৎ সিং ভাল্লা। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শঙ্করের জামিন মঞ্জুর করেছেন তিনি।

গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্র। অভিযোগ, মত্ত অবস্থায় পাশে বসা সত্তর বছরের এক বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন তিনি। ওই অসভ্য আচরণের বিষয়টি বিমান কর্মীদের জানালেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ না করে উল্টে বৃদ্ধাকে চুপ থাকতে বলেন। বিমান কর্মীদের সহযোগিতা না পেয়ে এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তার গোচরে বিষয়টি আনেন ওই বৃদ্ধা যাত্রী। এর পরেই ডিসেম্বরের শেষের দিকে অভিযুক্ত শঙ্কর মিশ্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের পালম থানায় অভিযোগ দায়ের করে বিমান সংস্থাটি। এমনকী অশালীন আচরণে অভিযুক্ত ওই যাত্রীকে ৩০ দিনের জন্য বিমান সংস্থার উড়ানে নিষিদ্ধ করা হয়। প্রস্রাব কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় মার্কিন বহুজাতিক সংস্থা থেকে বরখাস্ত হন অভিযুক্ত।

তদন্তের ভার হাতে নেওয়ার পরে গত ৭ জানুয়ারি প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গত ১১ জানুয়ারি তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালতে। জামিনের আর্জিতে অভিযুক্ত শঙ্কর দাবি করেন তিনি নন, বৃদ্ধা নিজেই প্রস্রাব করে কম্বল ভিজিয়েছিলেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…