Country

2 years ago

Kejriwal: লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু এএপি-র, ৩-দিনের সফরে গুজরাট যাচ্ছেন কেজরিওয়াল

AAP's preparations for Lok Sabha polls begin, Kejriwal heads to Gujarat on 3-day visit
AAP's preparations for Lok Sabha polls begin, Kejriwal heads to Gujarat on 3-day visit

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে আম আদমি পার্টি (এএপি)। এই লক্ষ্যে ৩ দিনের সফরে গুজরাটে যাচ্ছেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ৬-৮ জানুয়ারি গুজরাট সফরে থাকবেন কেজরিওয়াল। এই সময়ে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি গুজরাটে বেশ কিছু জনসভাতেও অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী।

কেজরিওয়ালের দল এএপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৬ থেকে ৮ জানুয়ারি তিন-দিনের সফরে গুজরাটে যাচ্ছেন। এই সফরকালে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং রাজ্যে জনসমাবেশে অংশ নেবেন। তিনি কারাবন্দী দলের নেতা চৈত্র ভাসাভা এবং তাঁর পরিবারের সঙ্গেও দেখা করবেন।

You might also like!