Breaking News
 
Pak-Afghanistan 'war' : কাবুলের হাসপাতালে বোমা ফেলল পাকিস্তান; মৃত বহু, আকাশপথে মারাত্মক হামলা Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন

 

Country

1 year ago

Gurpreet Gogi: লুধিয়ানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এএপি বিধায়কের, পুলিশি তদন্ত শুরু

Gurpreet Gogi (Symbolic picture)
Gurpreet Gogi (Symbolic picture)

 

লুধিয়ানা, ১১ জানুয়ারি : পঞ্জাবের লুধিয়ানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আম আদমি পার্টি (এএপি)-র বিধায়ক গুরপ্রীত গোগীর। ডিসিপি জসকরণ সিং তেজা বলেছেন, শুক্রবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ডিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্ত করা হবে।

পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন ৫৮ বছরের গুরপ্রীত। শুক্রবার রাতে পরিবারের সদস্যেরাই সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।২০২২ সালে এএপি-তে যোগ দিয়েছিলেন গুরপ্রীত। বিধানসভা নির্বাচনে লুধিয়ানা পশ্চিম থেকে তিনি দু’বারের বিধায়ক ভারতভূষণ আশুকে হারিয়ে দেন। তাঁর স্ত্রীও রাজনীতির সঙ্গে যুক্ত। পুরসভার ভোটে তাঁকে আপ প্রার্থীও করেছিল। কিন্তু কংগ্রেসের প্রার্থীর কাছে তিনি হেরে গিয়েছিলেন। গুরপ্রীতের মৃত্যু প্রসঙ্গে পঞ্জাবের মন্ত্রী অমন আমান অরোরা বলেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক সংবাদ। আমি শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছি।"

You might also like!