Country

3 years ago

Rahul Gandhi : মোদীর পরে এবার রাহুলের কাছে পৌঁছে যাবার চেষ্টা জনৈক যুবকের, সরিয়ে দিলেন কংগ্রেস কর্মীরা

Rahul Gandhi
Rahul Gandhi

 

হোশিয়ারপুর, ১৭ জানুয়ারি : পঞ্জাবের হোশিয়ারপুরে ভারত জোড়ো যাত্রা চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন এক যুবক। যদিও, সেই যুবককে তৎক্ষণাৎ সরিয়ে দেন কংগ্রেস কর্মীরা। আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে যান রাহুল গান্ধী।

নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। অন্যান্য দিনের মতো এদিনও বিপুল সংখ্যক কংগ্রেস নেতা ও কর্মীদের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটছিলেন রাহুল গান্ধী। কিন্তু, ভিড়ের মধ্যেই আচমকা একজন যুবক রাহুল গান্ধীর দিকে ছুটে আসেন। রাহুলকে জড়িয়ে ধরার চেষ্টা করে সে। উপস্থিত কংগ্রেস কর্মীরা সঙ্গে সঙ্গেই ওই যুবককে সরিয়ে দেন।

You might also like!