Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Night sky for tonight: বুধবার অতি বিরল মহাজাগতিক দৃশ্য, রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন

Strawberry Moon 2025
Strawberry Moon 2025

 

নয়াদিল্লি, ১১ জুন : এক অতি বিরল মহাজাগতিক দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে বুধবার। এদিন পূর্ণিমায় আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। ২০৪৩ সালের আগে আর এমন মহাজাগতিক ঘটনা ঘটবে না। সূর্য এবং চাঁদের কৌণিক মহাজাগতিক অবস্থান। এর পোষাকি নাম স্ট্রবেরি মুন। দিগন্ত রেখা থেকে এদিন চাঁদ সবথেকে কাছাকাছি থাকবে। সেই কারণে পৃথিবীর বায়ু মন্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে চাঁদের আলো অতিক্রম করে চোখে ধরা দেবে। পৃথিবী তার কক্ষে সূর্যের থেকে সাড়ে ২৩ ডিগ্রি কৌণিক ভাবে হেলে আছে। জুন মাসে পৃথিবীর বুকে সবথেকে সরাসরি সূর্যের আলো পড়ে। পৃথিবীর উপগ্রহ চাঁদ গড়ে ৪ লক্ষ কিলোমিটার দূরে থাকে। সেই কারণে পৃথিবীর কক্ষ হেলে থাকায় চাঁদ সচরাচর সাড়ে ৫ ডিগ্রি কৌণিক অবস্থানে থাকে। এরমধ্যে কখনও চাঁদ সাড়ে ৫ ডিগ্রি নিচে বা ওপরে থাকে। স্ট্রবেরি মুনের সময় সব থেকে নিচের দিকের সাড়ে ৫ ডিগ্রি কৌণিক অবস্থানে চলে আসে। যা ১৮ বছরে মাত্র ১ বার হয়। স্ট্রবেরি মুন শেষ বার দেখা গিয়েছিল ২০০৬ সালের জুন মাসে। আবার দেখা যাবে ২০৪৩ সালের জুন মাসে।

উল্লেখ্য, আগে ঋতুর গতিপ্রকৃতি বোঝার জন্য পূর্ণিমার ব্যবহার করা হত। স্ট্রবেরি মুন এই নামটি উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসী আমেরিকান উপজাতি অ্যালগনকুইনদের কাছ থেকে এসেছে। এটি স্ট্রবেরির পাকা মরশুমকে চিহ্নিত করে। উপজাতিরা এটিকে বেরি রিপেন মুন নামেও ডাকে।


You might also like!