Country

3 years ago

Arvind Kajriwal : রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ১০ দিনের মধ্যে আপ-কে ১৬৩.৬২ কোটি জমা দিতে নির্দেশ, অন্যথায় সিল করা হবে সম্পত্তি

Arvind Kajriwal
Arvind Kajriwal

 

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : সরকারি বিজ্ঞাপনে রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)-কে নোটিস পাঠানো হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার নির্দেশে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলকে ওই নোটিস পাঠিয়েছেন জাতীয় রাজধানী অঞ্চলের ‘ডিরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি’ (ডিআইপি)।

চিঠিতে ১০ দিনের মধ্যে ১৬৩.৬২ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আপ-কে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারলে সম্পত্তিও সিল করে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আদেশ এবং ২০১৬ সালের সরকারি বিজ্ঞাপন সংক্রান্ত নিয়ন্ত্রণ কমিটির নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কয়েক মাস আগেই। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানান, ‘মৌলিক জনস্বার্থের কাজ না করে বক্তৃতা আর বিজ্ঞাপনের উপরে সরকার চলছে।’ জবাবে সাক্সেনার সাংবিধানিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল আপ।


You might also like!