Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Mumbai:মুম্বইয়ের একটি আবাসনে আগুন লেগে মৃত ৬০ বছরের বৃদ্ধ

A 60-year-old man died in a house fire in Mumbai
A 60-year-old man died in a house fire in Mumbai

 

মুম্বই, ২৩ সেপ্টেম্বর : মুম্বইয়ের একটি আবাসনে আগুন লেগে মৃত এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, মুম্বই শহরের দাদার এলাকায় শনিবার একটি আবাসনের ১৩তলায় আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন, মৃতের নাম শচীন পাটকর। বয়স ৬০ বছর। শনিবার সকাল ৮টা ৩৭ নাগাদ আগুন লাগে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মুম্বইয়ের দাদার এলাকার হিন্দু কলোনিতে রেনট্রি আবাসনের ১৩তলায় আগুন লাগে। আবাসনটিতে ১৫তলা অবধি রয়েছে, তারই ১৩ তলায় শনিবার সকালে আগুন লেগে বৃদ্ধের মৃত্যু হয়। বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান। মুম্বইয়ের সিয়ন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৯টা ৫২ মিনিট নাগাদ বৃ্দ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এর আগে শনিবার ভোররাতে তামিলনাড়ু জেলার মাদুরাইতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় আগুন লাগে।

You might also like!