Country

9 months ago

India-Pakistan War: ৭ লোক কল্যাণ মার্গে গুরুত্বপূর্ণ বৈঠক, রাজনাথের সঙ্গে কথা মোদীর

PM Modi's high-level meeting amid tensions on Pakistan border
PM Modi's high-level meeting amid tensions on Pakistan border

 

নয়াদিল্লি, ১০ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বৈঠকে উপস্থিত ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে জাতীয় রাজধানীতে প্রধানমন্ত্রীর বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগদানের পর দুপুরেই তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে চলে যান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও বৈঠকে উপস্থিত ছিলেন।

You might also like!