Country

3 years ago

Jharkhand Accident :ঝাড়খণ্ডের গুমলায় পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ৪ জনের, আহত কমপক্ষে ৩০ জন

Jharkhand Accident
Jharkhand Accident

 

রাঁচি, ৩ মে : ঝাড়খণ্ডের গুমলা জেলায় বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার সময় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গুমলার পুলিশ সুপার এহতেশাম ওয়াকারিব বলেছেন, মঙ্গলবার গভীর রাতে ডুমরি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, সেই সময় একটি পিকআপ ভ্যান বেশ কয়েকজন বিয়ের অতিথিদের নিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোর ফলে পিকআপ ভ্যানটি উল্টে যায়।

ওই পিকআপ ভ্যানে মোট ৩৫ জন ছিলেন বলে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে ও ৩০ জন আহত হয়েছেন। প্রাপ্ত খবর অনুযায়ী, হতাহতরা ডুমরি থানার অন্তর্গত কাটারি গ্রাম থেকে গোবিন্দপুর পঞ্চায়েতের সারঙ্গাদিহ গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময় জর্দা গ্রামের কাছে রাস্তার পাশের সিগন্যাল বোর্ডে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে গাড়িটি তিনবার উল্টে যায়। ঘটনাটি রাত ৯.১৫ মিনিটে ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানে যাত্রীদের চিৎকারে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে ঘটনাস্থলে পৌঁছয়।


You might also like!