
পুণে, ১ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের পুণে-তে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল একটি বাস। বুধবার ভোরের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ১৫ জন আহত হয়েছেন। হতাহতরা বাসের যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বুধবার ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলায় পুণে-সোলাপুর হাইওয়ের ওপর ইয়াভাত গ্রামের কাছে।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোর পাঁচটা নাগাদ পুণে-সোলাপুর হাইওয়ের ওপর ইয়াভাত গ্রামের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে একটি বাস। সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ জন ও ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত ১৫ জন বিপদমুক্ত।
