Country

3 years ago

Uttarpradesh : উত্তর প্রদেশের হাপুরে পুকুরে পড়ল নিয়ন্ত্রণহীন গড়ি, ডুবে মৃত্যু ৪ জনের

4 dead in road accident in Hapur
4 dead in road accident in Hapur

 

হাপুর, ১৯ জানুয়ারি : উত্তর প্রদেশের হাপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। বুধবার গভীর রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। দুর্ঘটনাটি ঘটেছে হাপুর জেলার কাপুরপুর থানার অন্তর্গত সামানা গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে একটি হোন্ডা সিটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। জলে ডুবে মৃত্যু হয়েছে ওই গাড়িতে থাকা ৪ জনের।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুকুর থেকে গাড়ি উদ্ধার করার পর দেখা যায় সকলের মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসার মৃত ঘোষণা করেন ৪ জনকে। মৃতরা হলেন, রাহুল, হারুন, শোকীন ও অরুণ। তাঁদের বাড়ি হাপুর জেলায়। গাজিয়াবাদের একটি ফার্ম হাউসে তাঁরা কাজ করতেন, সেখান থেকেই ফিরছিলেন।

You might also like!