Country

1 year ago

Rahul Gandhi hits PM Modi:২২-২৫ জনকে রাজা ও মহারাজা বানিয়েছেন মোদীজি, প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

Rahul Gandhi hits  PM Modi
Rahul Gandhi hits PM Modi

 

পালিগঞ্জ, ২৭ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল কটাক্ষ করে বলেছেন, ২২-২৫ জনকে রাজা ও মহারাজা বানিয়েছেন মোদীজি। সোমবার বিহারের পালিগঞ্জের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, "নরেন্দ্র মোদী কেন পরমাত্মা গল্প শুরু করেছেন জানেন? নির্বাচনের পর ইডি-র লোকজন যখন নরেন্দ্র মোদীকে আদানি সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন নরেন্দ্র মোদী বলবেন- আমি জানি না, পরমাত্মা আমাকে এটা বলেছেন।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, "নরেন্দ্র মোদী জি, লম্বা লম্বা ভাষণ দেওয়া বন্ধ করুন। শুধু বলুন বিহারের কত সংখ্যক যুবকদের কর্মসংস্থান দিয়েছেন।।আপনি ২ কোটি যুবককে চাকরি দেওয়ার কথা বলেছিলেন, কাউকে চাকরি দেননি। আগে যুবকরা সেনাবাহিনী ও সরকারি সেক্টরে যেতে পারত, কিন্তু নরেন্দ্র মোদী সব পথ বন্ধ করে দিয়েছেন।"

রাহুল গান্ধী আরও বলেছেন, "৪ জুন ইন্ডি সরকার আসছে। সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা অগ্নিবীর প্রকল্প শেষ করব। সেনাবাহিনী এই পরিকল্পনা নিয়ে আসেনি। নরেন্দ্র মোদী সেনাবাহিনীর ওপর অগ্নিবীর প্রকল্প চাপিয়ে দিয়েছেন।


You might also like!