Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Srilanka Navy : শ্রীলঙ্কান নৌবাহিনীর হাতে গ্রেফতার ১৮ ভারতীয় মৎস্যজীবী দেশে ফিরল

Srilanka Navy
Srilanka Navy

 

চেন্নাই, ১৩ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া তামিলনাড়ুর ১৮ জন ভারতীয় জেলে মঙ্গলবার দেশে ফিরছেন। আটক জেলেরা মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আকাশপথে তামিলনাড়ু পৌঁছন। তামিলনাড়ুতে পৌঁছলে আটক ভারতীয় মৎস্যজীবীদের তামিলনাড়ুর মৎস্য দফতরের আধিকারিক এবং বিজেপির কিছু কর্মীরা স্বাগত জানান।

জানুয়ারি মাসে ১৮ জন ভারতীয় মৎস্যজীবীকে সামুদ্রিক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। শ্রীলঙ্কান নৌবাহিনী তাদের গ্রেফতার করেছিল। সেখানে একটি জেলে তাঁদের রাখা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, একটি স্থানীয় আদালত ফেব্রুয়ারি মাসের শুরুতে তাঁদের মুক্তির নির্দেশ দেয়। তারপরে তাদের সেখানে একটি ক্যাম্পে রাখা হয়।মৎস্যজীবীরা রাজ্য সরকারের পাঠানো গাড়িতে সড়কপথে রামানাথপুরমের উদ্দেশ্যে রওনা হয়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…