Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Pilibhit: পিলভিটে এনকাউন্টারে খতম তিন খালিস্তানি জঙ্গি, আগ্নেয়াস্ত্র উদ্ধার

Pilibhit
Pilibhit

 

পিলভিট, ২৩ ডিসেম্বর : উত্তর প্রদেশের পিলভিটে এনকাউন্টারে খতম হয়েছে তিন খলিস্তানি জঙ্গি। তারা পঞ্জাব পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল। সোমবার সকালে উত্তর প্রদেশ ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে এনকাউন্টারে তিন খালিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে।

পঞ্জাব এবং উত্তর প্রদেশ পুলিশের তরফে ওই জঙ্গিদের সন্ধানে যৌথ অভিযান চালানো হয়। উত্তর প্রদেশের পিলভিটে তাদের খোঁজ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ দল সেখানে পৌঁছয়। কিন্তু পুলিশের দাবি, তাদের দেখে তিন জঙ্গি গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ হয় তিন জঙ্গি, পরে তাদের মৃত্যু হয়। এনকাউন্টারস্থল থেকে দু'টি একে-৪৭ রাইফেল-সহ আগ্নেয়াস্ত্র ও একটি বাইক উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গিরা পঞ্জাবের গুরুদাসপুরে গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিল।

You might also like!