Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Boxing Day Test: হলান্ডের পেনাল্টি মিস, পয়েন্ট হারাল সিটি

Boxing Day Test (Symbolic picture)
Boxing Day Test (Symbolic picture)

 

ইতিহাদ, ২৭ ডিসেম্বর  : বক্সিং ডে ফুটবলেও ম্যানচেস্টার সিটির খারাপ অবস্থা অব্যাহত। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১–১ ড্র করল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এ নিয়ে লিগে টানা ৪ ম্যাচে পয়েন্ট হারাল বর্তমান চ্যাম্পিয়নসরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি ১৩ ম্যাচের ১২টিতেই মাঠ ছাড়ল জয় ছাড়া।

ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পেয়েছিল সিটি। কিন্তু আর্লিং হলান্ড গোল করতে ব্যর্থ হন। তাঁর বাঁ পায়ের দুর্বল শট রুখে দেন এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড। এর আগে ম্যাচের ১৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। ৩৬ মিনিটে গোলটি শোধ করেন ইলিমান এনদিয়ায়ে।প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে কেউই আর গোল করতে পারেনি। সিটির জন্য পেনাল্টিতে সুযোগ থাকলেও সেটি থেকে গোল করছে ব্যর্থ হয় হলান্ড।পেনাল্টি মিস না করলে ইতিহাদের ম্যাচটিতে সিটি জিততে পারত ২–১ ব্যবধানে। শেষ পর্যন্ত তাঁরা হতাশা নিয়েই মাঠ ছাড়ে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…