Country

1 hour ago

DMRC Shuts 17 Delhi Metro Stations: শুক্রবার সকাল থেকে বন্ধ দিল্লির ১৭টি মেট্রো স্টেশন

People outside the ITO Metro station which remains closed due to security reasons
People outside the ITO Metro station which remains closed due to security reasons

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : দিল্লির মোট ১৭টি মেট্রো স্টেশন শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। ডিএমআরসি-র তরফে বৃহস্পতিবার রাতে জানানো হয়েছিল এই বিষয়ে| এও জানানো হয়, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই স্টেশনগুলি সাধারণের জন্য বন্ধ থাকবে। শুক্রবার সকাল থেকে বন্ধ থাকার তালিকায় রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়াখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ, শিবাজি স্টেডিয়াম এবং ঝান্ডেওয়ালান মেট্রো স্টেশনগুলি। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে ইন্টারচেঞ্জ সুবিধা পাওয়া যাবে বলেও জানিয়েছে ডিএমআরসি।

You might also like!