Country

1 year ago

NEET 2024: ১৫৬৩ পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় বসার নির্দেশ সর্বোচ্চ আদালতের!

Supreme Court (File Picture)
Supreme Court (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের শীর্ষ আদালত ২০২৪ সালের NEET পরীক্ষা নিয়ে বড় রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের তরফে বৃহস্পতিবার শুনানিতে জানিয়ে দেওয়া হয়েছে যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল ফের পরীক্ষায় বসতে হবে তাঁদের। অভিযোগ উঠেছিল, পাটনা-সহ একাধিক রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।

প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরে NEET পরীক্ষা বাতিল করার দাবিতে জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। ২০২৪ সালের বিতর্কিত NEET পরীক্ষা নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষে দেশের শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল ফের পরীক্ষায় বসতে হবে তাঁদের। তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না। ২৩ জুন ওই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে পুনরায়। 'গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক নয়', শুনানির সময় বলে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০২৪ সালের নিট পরীক্ষায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিল ও কাউন্সেলিং বন্ধের আর্জি জানিয়ে দায়ের হয়েছিল একাধিক মামলা। উল্লেখ্য, এই বছর নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসেরও অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই ইস্যুতে সরব গোটা দেশ।

You might also like!