Country

1 year ago

Madhya pradesh accident: মধ্যপ্রদেশে ট্র্যাক্টর উল্টে মৃত ১৩, আহত অন্তত ২৫

Madhya pradesh accident (Symbolic Picture)
Madhya pradesh accident (Symbolic Picture)

 

রাজগড়, ৩ জুন: রবিবার রাতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোড়িজাদে বিয়েবাড়ি যাওয়ার পথে একটি ট্র্যাক্টর উল্টে ৪ শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রাজগড় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্র্যাক্টরটি উল্টে কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্র্যাক্টরে যাঁরা ছিলেন তাঁরা সকলেই রাজস্থানে একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। রবিবার রাতে আচমকা মাঝরাস্তায় ওই ট্র্যাক্টরটি উল্টে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। যাত্রাপথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

You might also like!