Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Indian Army : ভারতীয় সেনাবাহিনীতে প্রথমবারের মতো ১০৮ জন মহিলা অফিসার কর্নেল হবেন

Indian Army
Indian Army

 

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি  : মহিলা আধিকারিকদের আরও ক্ষমতায়নের জন্য ভারতীয় সেনাবাহিনী প্রথমবারের মতো ৩০ জনেরও বেশি মহিলা অফিসারকে কমান্ডের ভূমিকার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী ১০৮ জন মহিলা অফিসারকে কর্নেল পদে উন্নীত করার জন্য একটি সেনা বোর্ডও গঠন করেছে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারী কর্পসে মহিলা অফিসারদের কমিশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে, যা শিগগিরই অনুমোদন পাওয়ার আশাবাদী সেনাপ্রধান।

ভারতীয় সেনাবাহিনীতে ১০৮ জন মহিলা অফিসারকে কর্নেল পদে উন্নীত করার জন্য সেনা বোর্ড গঠন করা হয়েছে। সেনা বোর্ড সামরিক গোয়েন্দা ও ইঞ্জিনিয়র সহ বিভিন্ন শাখায় কর্নেল হিসাবে ১০৮ জন মহিলা অফিসারকে পদোন্নতি দেওয়ার জন্য প্রস্তুত। এই প্রথমবার ভারতীয় সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার, মিলিটারি ইন্টেলিজেন্স, আর্মি এয়ার ডিফেন্স, অর্ডন্যান্স এবং সার্ভিসেস সহ শাখাগুলিতে কমান্ড রোলের জন্য মহিলা অফিসারদের নির্বাচন করা হবে।

সেনা সদর দফতর সূত্রে জানা গেছে, ১৯৯২ থেকে ২০০৫ ব্যাচের ১০৮ জন মহিলা কর্মকর্তাকে কর্নেল পদে পদোন্নতির জন্য নেওয়া হয়েছে। জাতীয় প্রতিরক্ষা একাডেমির জন্য এক বছরে মহিলা ক্যাডেটদের জন্য ২০টি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অফিসার্স ট্রেনিং একাডেমিতে মহিলা অফিসারদের জন্য ৪০ টি শূন্যপদ প্রকাশ করা হয়েছে। আর্মি এভিয়েশন কোরের ফ্লাইং ব্রাঞ্চে অফিসারদের সরাসরি কমিশনিং শুরু হয়েছে ২০২২ সাল থেকে। অগ্নিপথ এন্ট্রি স্কিমের মাধ্যমেও মহিলাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। শতাধিক মহিলা অগ্নিবীরের প্রথম ব্যাচ এবছরের মার্চ মাসে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…