Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Coimbatore girl rape-murder: ১০ বছরের বালিকা খুন, সাংবাদিক সম্মেলনে হাসিমুখ দুই পুলিশকর্তার! তামিলনাড়ু পুলিশের আচরণে বিতর্ক তুঙ্গে

Two Police Officials Seen Smiling at Press Conference! Controversy Surges Over Tamil Nadu
Two Police Officials Seen Smiling at Press Conference! Controversy Surges Over Tamil Nadu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তামিলনাড়ুতে ১০ বছরের এক কন্যাশিশুর খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এই মামলায় সাংবাদিক সম্মেলনের সময় দুই পুলিশকর্তার হাসিমুখে কথা বলার ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এত সংবেদনশীল ঘটনায় কীভাবে এমন আচরণ করা সম্ভব। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে বিক্ষোভও শুরু হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই একই ইস্যুতে প্রশ্নের জবাব দিতে গিয়ে তামিলনাড়ুর বাণিজ্যমন্ত্রীও হাসিমুখে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।

গত ২১ মে বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না কোয়েম্বাটোরের বাসিন্দা ছোট্ট মেয়েটিকে। শুরু হয় তল্লাশি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় অভিযুক্ত ৩৩ বছরের কে কার্তিকে। পুলিশের দাবি, এই যুবকই মেয়েটিকে লোভ দেখিয়ে নিয়ে যায়। তারপর তাকে যৌন হেনস্তা করে তাকে খুন করে। এরপর সে পালিয়ে গেলেও শেষপর্যন্ত তাকে খুঁজে পান তদন্তকারীরা। গ্রেপ্তারও করা হয়েছে তাকে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আরভি রামিয়া ভারতী নামের এক পুলিশ ইনস্পেক্টর হাসছেন সাংবাদিক সম্মেলনে বসে। এবং আঙুলে আঙুল ঘষছেন। পাশে বসে থাকা ডিআইজি পি স্বামীনাথনও হাসছিলেন। এই মুহূর্ত সাংবাদিক সম্মেলন শুরুর ঠিক আগের। কেন এমন গুরুতর মুহূর্তে তাঁরা হাসছিলেন, প্রশ্ন ওঠে তা নিয়ে। 

এর আগে একই কাণ্ড ঘটিয়েছেন তামিলনাড়ুর বাণিজ্যমন্ত্রী এস কীর্তানাও। একই বিষয়ে সাংবাদিক সম্মেলনের সময় তাঁকে হাসিমুখে কথা বলতে দেখা গিয়েছে। বিজেপির তোপ, এই বিষয়ে কথা বলার সময় হাসিমুখে কথা বলাটা অত্যন্ত অসংবেদনশীলতার লক্ষণ। যদিও কীর্তানার দাবি, তিনি হেসেছিলেন, সাংবাদিক সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরের কোনও এক মুহূর্তে। কিন্তু নতুন বিতর্কে দুই পুলিশ আধিকারিক কিন্তু হেসেছেন সম্মেলন শুরুর আগেই। তাঁরা বিতর্কের কী জবাব দেন, সেটাই এখন দেখার। 




You might also like!