Country

3 years ago

Maharashtra : সিরডি যাওয়ার পথে বাস ও ট্রাকের সংঘর্ষে ৭ মহিলা-সহ মৃত ১০, আহত অন্তত ১৭

10 people died in road accident in maharashtra
10 people died in road accident in maharashtra

 

থানে, ১৩ জানুয়ারি : বাসে চেপে সিরডি যাচ্ছিলেন যাত্রীরা। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা গেলেন ১০ জন যাত্রী। নিহতদের মধ্যে রয়েছেন ৭ জন মহিলা। আরও ১৭ জন যাত্রী গুরুতর জখম। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকালে মহারাষ্ট্রের পাথারে গ্রামের কাছে নাসিক-সিরডি জাতীয় সড়কে হয়েছে দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিজনকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে।

পুলিশ জানিয়েছে, থানে জেলার অম্বরনাথ থেকে ছেড়েছিল বিলাসবহুল বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসে ছিলেন ৪৫ জন যাত্রী। গন্তব্য ছিল সিরডি। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন মহিলা-সহ ১০ জনের। আহতদের সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

You might also like!