Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Zaphrani Chicken Recipe:জাফরানি চিকেন, দেখুন কী ভাবে বানাবেন

Zaphrani Chicken
Zaphrani Chicken

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুরগির মাংস ছোটো-বড় সবারই বড্ড প্রিয়। কত রকমের পদই না বানানো যায় চিকেন দিয়ে। আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় চিকেনের যে কোনও পদ। মাংসের ঝোল হোক বা রেজালা, পকোড়া হোক বা কাটলেট, সব কিছুরই আলাদা চাহিদা আছে। এবার একটু অন্য কিছু ট্রাই করা যাক। দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতে রুটির সঙ্গে, খেয়ে দেখুন জাফরানি চিকেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখে নিন কেমন করে বানাবেন জাফরানি চিকেন।

জাফরানি চিকেনের উপকরণ 

এক কেজি মুরগির মাংস ,আধ কাপ দুধে ভেজানো কেশর ,আদা ও রসুন বাটা ,পেঁয়াজ কুচি পরিমাণমতো, ১ চা চামচ জিরে বাটা ১ চা চামচ লঙ্কা বাটা, ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ছোটো এলাচ, কয়েকটা কয়েক টুকরো দারুচিনি লবঙ্গ ,হলুদ গুঁড়ো ১ চা চামচ ,গরম মশলাগুঁড়ো, ঘি বা তেল পরিমাণমতো ২ টেবিল চামচ, দুধের সর ,স্বাদ অনুযায়ী চিনি ও লবণ

জাফরানি চিকেন রান্নার পদ্ধতি

 ১) মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন।

 ২) কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।

 ৩) পেঁয়াজ হালকা সোনালি রং হয়ে এলে আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৪) এবার জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মশলা কষাতে থাকুন।

 ৫) মশলা থেকে তেল ছেড়ে এলে কাজুবাদাম বাটা ও চিকেন দিয়ে দিন। মশলার সঙ্গে চিকেন ভালো করে কষতে থাকুন।

 ৬) তেল ছাড়তে শুরু করলে ২ কাপ জল দিন। আঁচ কমিয়ে দেবেন। 

 ৭) জল শুকিয়ে এলে চিনি, কেশর মেশানো দুধ ও দুধের সর দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিন কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন। চিকেন সেদ্ধ হলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।


You might also like!