Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Cooking

2 years ago

Laddoo Recipes: ৫ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন আমের নাড়ু! রইল রেসিপি

Laddu (File Picture)
Laddu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নাড়ু মানেই আমরা বুঝি নারকেল দিয়ে তৈরি মিষ্টি। নারকেলের মধ্যে কখনও চিনি মিশিয়ে, কখনও আবার গুড় দিয়ে তৈরি করা হয় নাড়ু। বিজয়া হোক কিংবা বাড়িতে কোনও পুজো, নাড়ু ছাড়া মিষ্টিমুখ যেন অসম্পূর্ণ। গরমের মরসুমে আম দিয়ে নাড়ু বানালে কেমন হয়? শুনতে অবাক লাগছে? খুব সামান্য ক’টি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন আমের নাড়ু। রইল মিষ্টির এই পদটি বানানোর সহজ রেসিপি।

উপকরণ:

১ টি পাকা আম

১ টেবিল চামচ ঘি

১ কাপ শুকনো নারকেলের গুঁড়ো

আধ কাপ কনডেন্সড মিল্ক

আধ চা চামচ এলাচ গুঁড়ো

প্রণালী:

১ টি আমের খোসা ছাড়িয়ে ক্বাথ বার করে নিন। এ বার মিক্সিতে আমের ক্বাথ মিনিট খানেক ঘুরিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। একটি ননস্টিকের কড়াইয়ে ঘি গরম করে নারকেল গুঁড়ো মিনিট দুয়েক ভেজে নিন। এ বার নারকেলের সঙ্গে আমের ক্বাথ আর কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি বেশ কিছু ক্ষণ নাড়াচাড়া করার পর তাতে পাক ধরলে একটু এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি গ্যাস থেকে নামিয়ে খানিক ক্ষণ ঠান্ডা করে নিন। এ বার হাতে ঘি মাখিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল নাড়ুর আকারে গড়ে নিন। এ বার একটি পাত্রে শুকনো নারকেল ছড়িয়ে নাড়ুগুলির গায়ে ভাল করে মাখিয়ে নিন। ঠান্ডা করে পরিবেশন করুন আমের নাড়ু।

You might also like!