Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Sonu Sood: ভারতের সবচেয়ে বড় থালির নাম সোনু সুদ! কোথায় পাবেন? কী কী পদ থাকছে ? কত জন খেতে পারবে? জেনে নিন সব তথ্য

Sonu Sood
Sonu Sood

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেশায় তিনি অভিনেতা তবে নেশা তার জনগনের সেবা করা। কখনও খুদেকে নতুন জীবন দান করেছেন, আর কোভিড কালে তার অবদান দেশের মানুষ কখনই ভুলবেন না ,  ভক্তদের কাছে তিনি  ‘ভগবান’-র থেকে কিছু কম নন, ঠিকই অনুমান করেছেন তিনি সোনু সুদ। 

বিভিন্ন সামাজিক কার্যাবলীর জন্য বারবার তার নাম উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে, আবার একবার তিনি চর্চায় তবে এবার এক অন্য কারনে, হায়দরাবাদের কোন্ডাপুরের কাছে গিসমত জেল মান্ডি নামক রেস্তরাঁয় ভারতের সবচেয়ে বড় থালি পরিবেশন করা হবে গ্রাহকদের জন্য, আর সেই থালির নামকরন করা হয়েছে সোনু সুদের নামে।

সূত্রের খবর, রেস্তরাঁর এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন সোনু। রেস্তরাঁটির প্রতিষ্ঠাতা গৌতম চৌধুরী জানিয়েছেন, অভিনেতা সোনু সুদের বড় হৃদয়ের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

থালিটি একসঙ্গে ১২ জন ভাগ করে খেতে পারবেন। এই থালিতে মূলত মান্ডি বিরিয়ানি পরিবেশন করা হবে। বিরিয়ানির পাশাপাশি থাকবে কবাবের নানা পদ! এই অভিনব ভাবনা ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশ জুড়ে এই রেস্তরাঁর ১৭টি শাখাতেই পাওয়া যাচ্ছে এই থালি। উল্লেখ্য, এই থালির সূচনা করতে অভিনেতা নিজেই এই রেস্তরাঁয় উপস্থিত ছিলেন।  

You might also like!