Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Stir in the masala Recipe:মাসালা ঢেঁড়স স্বাদে গুণে ভরপুর

Stir in the masala is full of flavor
Stir in the masala is full of flavor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঢেঁড়স খুবই পুষ্টিকর একটি সবজি। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ফাইবার এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর। ঢেঁড়স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। সাধারণত ভাজি করেই আমরা ঢেঁড়স খেয়ে অভ্যস্ত। কিন্তু ঢেঁড়সের আরও অনেক মজাদার রেসিপি আছে! তেমনই একটি আইটেম হচ্ছে মাসালা ঢেঁড়স। বিভিন্ন মসলার মিশ্রণে তৈরি আলু দিয়ে ঢেঁড়সের মাসালা কারি খেতে যেমন সুস্বাদু, তেমনি রেসিপিটাও কিন্তু বেশ সহজ। তাহলে দেরি না করে, মাসালা ঢেঁড়স তৈরির রেসিপিটি জেনে নিন!

মাসালা ঢেঁড়স তৈরির পদ্ধতি

উপকরণ 

ঢেঁড়স– ২৫০ গ্রাম

আলু- ২টি

পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লাল মরিচের গুঁড়ো- ১ চা চামচ

কাঁচামরিচ ফালি- ৪টি

লবণ- স্বাদমতো

জিরা গুঁড়ো- ১/২ চা চামচ

ধনিয়া গুঁড়ো- ১/২ চা চামচ

তেল- ৩ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে আপনার পছন্দমতো আকারে আলু ও ঢেঁড়সগুলো কেটে নিন। ছোট ছোট করে কাটলে মসলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশবে। ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিবেন, কাটার পর ধুলে অনেকটা পিচ্ছিল হয়ে যায়!

২) চুলাতে কড়াই বা প্যান বসিয়ে তেল গরম করতে দিন। চুলার আঁচ মাঝারি রাখবেন।

৩) তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু ও ঢেঁড়সগুলো দিয়ে দিন। সামান্য লবণ ও হলুদ গুঁড়ো ছিটিয়ে নাড়তে থাকুন।

৪) খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো একটি পাত্রে তুলে রাখুন।

৫) এবার ঐ তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা করে ভেজে নিন। তারপর মরিচের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিন।

৬) এতে সামান্য পানি যোগ করে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। একটু সময় নিয়ে ও হালকা আঁচে কষাতে হবে, এতে যেকোনো মাসালা আইটেমের টেস্ট ভালো হয়।

৭) ভেজে রাখা আলু ও ঢেঁড়সগুলো এবার মসলার সাথে মিশিয়ে দিন। ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন।

৮) মিনিট দশেক পর ঢাকনা খুলে দেখে নিন সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না! ঢেঁড়স রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না।

৯) সবজির সাথে মসলা মাখা মাখা হয়ে এলে কাঁচামরিচের ফালি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। ব্যস, মাসালা ঢেঁড়স তৈরি হয়ে গেলো!

You might also like!