Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Recipe: দক্ষিণ ভারতের চিকেনের স্বাদ বাড়িতে বসে পেতে চান? তৈরি করে ফেলুন দক্ষিণ আফ্রিকান -'পিরি পিরি চিকেন'

Piri Piri Chicken
Piri Piri Chicken

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নামে কি আসে যায়, রান্নার ক্ষেত্রে আসল কথা 'স্বাদ'। তবে আফিকার একটি আদিম ভাষায় 'পিরি পিরি' শব্দটির অর্থ মাখানো। সে যাই হোক দক্ষিণ আফ্রিকায় পিরি পিরি চিকেন বেশ উপদেয় খাদ্য। তবে ওই খাদ্যে ওদের নিজস্ব কিছু উদ্ভিজ্জ মশলা ও সবজি দেওয়া হয়, যা এখানে সহজলভ্য নয়। তাই এখানে পাওয়া যায় এমন জিনিস দিয়েই তৈরি হবে - আজকের রেসিপি 'পিরি পিরি চিকেন'

  উপকরণ - 

* বোনলেস টুকরো করে ৫০০ চিকেন।

* মশলা - অল্প করে হলুদ,ধনে,জিরে,কাশ্মীরি মিরচ,গরম মসলা।

* গ্রেভির জন্য - ১ টমেটো,২ পেয়াঁজ,৮/১০ কোয়া রসুন,১ চামচ আদা বাটা,৮/১০ টা কাজু বাদাম, অল্প পোস্ত,২/৩ চামচ লেবুর রস,হাফ কাপ টক দই।

* সবজি - কুচি করা ক্যাপসিকাম,গাজর,ব্রকোলি,বিনস।

* সাদা তেল,পরিমাণ মতো চিনি ও নুন।

  প্রণালী -

প্রথম পর্ব - চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আলাদা রাখুন।

  দ্বিতীয় পর্ব - গ্রেভির সমস্ত উপাদান গ্রাইন্ডারে পেষ্ট করে নিন।

  তৃতীয় পর্ব - চিকেনের মধ্যে সমস্ত মশলা ও  পেষ্ট করা গ্রেভির উপাদান দিন এবং নুন,চিনি মিশিয়ে ৫/৬ ঘন্টা ফ্রিজে রেখে দিন।

  চতুর্থ পর্ব - কড়াইয়ে তেল গরম করে সমস্ত টুকরো করা সবজি দিয়ে অল্প নাড়া চাড়া করে ওই গ্রেভি সহ সমস্ত চিকেন দিয়ে দিন। কিছুটা রান্না হলে অল্প জল দিয়ে ঢেকে দিন। আগুন কমিয়ে দিন। ৮/৯ মিনিটে হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার 'পিরি পিরি চিকেন'।

You might also like!